সমাজের চাপে যৌনসঙ্গমকে অপরাধ বলে মনে করতেন স্ত্রী

শারিরীক সম্পর্ক ক্রাইম৷ এটি একটি চরম অন্যায়৷ ছোটবেলা থেকেই ভারতের মেয়েদের মনে ঢুকিয়ে দেওয়া হয় এই বিষয়টি৷ কিন্তু তার ভবিষ্যত যে কি ভয়াবহ হয়ে উঠতে পারে সেটি হয়তো অনেকরই অজানা৷


সেক্স নিয়ে খুল্লামখুল্লা আলোচনা হয়তো অনেক সমস্যার সমাধান করতে পারে৷ কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত আজ রক্ষণশীল৷ কোনও ছেলে বা মেয়েকে পছন্দ হলেও তাকে ভালোবাসে চুমু খাওয়াটাও অপরাধ৷ সেক্ষেত্রে সেক্সের কথা তো ভাবাই দায়৷ কিন্তু ছোট থেকেই ক্রমাগত চেপে থাকতে থাকতে ভবিষ্যত হয়ে ওঠে চরম কষ্টের৷ সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন কাটাতেও পারেন না তারা৷ এমনকি বিয়ে ভেঙে যাওয়ারও নজির রয়েছে বেশ কিছু৷ এমনই একটি বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুললেন এক দম্পতি৷
নিজেদের বিবাহিত জীবনের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন স্বামী৷ প্রতিটি কথায় কথায় স্ত্রীকে ভালোবেসেও ছেড়ে থাকার যন্ত্রনাটা বেরিয়ে আসছিল তার মুখ ফুটে৷ বছর দু’য়েক আগে নিয়ম মেনে মালাবদল করে বিয়ে হয় তার৷ তাদের দু’জনের একে অপরের প্রতি ভালোবাসায় কোনও খামতি ছিলনা৷ এমনকি পরপুরুষ কিংবা মহিলা নিয়েও কোনও সমস্যা ছিল না তাদের মধ্যে৷ শুধুমাত্র সমস্যা একটাই ছিল৷ যৌনসঙ্গম৷ তিনি জানান, প্রায় প্রতিদিনই একের পর এক চমক দিয়ে স্ত্রীয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেন স্বামী৷ কিন্তু কোনও কিছুই যেন তার স্ত্রীকে উত্তেজিত করত না৷ বিয়ের পর আটমাস কেটে যেতেও তাদের যৌন সম্পর্কে কোনও পরিবর্তন ঘটেনি৷ তিনি বলেন, কিছু কিছু সময় দেখে মনে হত যে তার স্ত্রী জোর করে বাধ্য হচ্ছে৷ নিয়মের খাতিরে৷ আসতে আসতে চূড়ান্ত ভেঙে পরেন তিনি৷ দিশেহারা হয়ে পরতেন কিভাবে তিনি তার বউকে কাছে পাবেন৷ একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ওকে ছুলেই ও ঘেন্না পেতো৷’
এরপর হঠাৎই একদিন কান্নায় ভেঙে পরেন তার স্ত্রী৷ স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি মন থেকে যে একেবারে কুঁকড়ে যাচ্ছিলেন সেটিই কান্নায় বেরিয়ে আসছিল যেন বারবার৷
এরপরই তারা দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নেন যে, তারা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন৷ এরপর শুরু হয় কাউন্সেলিং৷ কাউন্সেলিংয়ের পরই বেরিয়ে আসে আসল সত্যিটা৷ তার স্ত্রী রক্ষণশীল পরিবারে মানুষ হয়েছিলেন ছোট থেকেই৷ আর ভারতের মতন মিডল ক্লাস পরিবারে রক্ষণশীল পরিবারে ছোট থেকেই মেয়েদের কানে মন্ত্রের মতন বলা হয় যে সেক্স একটি অত্যন্ত গুরুতর অপরাধ৷ তার পরিণতি হল একটি অসুখী দাম্পত্য জীবন৷ তবে, আজ তারা ডিভোর্স দিয়ে বিবাহিত জীবনের পাট চুকিয়ে দিলেও তারা আজ খুব খুশি৷ দুজনেই দুজনের কেরিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন৷
সুখী দাম্পত্য জীবনের একটি অন্যতম বিষয় সেক্স৷ ছোট থেকেই যদি সন্তানকে আপনি এই বিষয়টির সঙ্গে সহজসরলভাবে মানিয়ে নেওয়াতে পারেন তাহলে আপনার সন্তানদের ভবিষ্যতটাই সুখের হবে৷