শীতের গলা খুসখুস-সর্দি ভাব? এক বাটি টমেটো স্যুপেই আরাম

ভোরে কিংবা গভীর রাতে উত্তরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে বেশ। উষ্ণ চাদরের আদর ছেড়ে উঠতে ইচ্ছা করে না। গলার কাছটা খুসখুসে ভাব। সর্দি হবে হবে ব্যাপার।



এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র একবাটি ইষদুষ্ণ, হালকা স্যুপ। তা সে রকমারি সবজিরই হোক কিংবা মাশরুম বা চিকেন – কয়েক চুমুকেই চাঙ্গা হয়ে উঠবেন অনায়াসে। বাড়িতেই খুব সহজে স্যুপ তৈরির জন্য রইল রেসিপি।


টমেটো স্যুপ
উপকরণ: 
টমেটো – ৩টি, পানি  -২ কাপ, গোলমরিচের গুঁড়ো – ১ চা চামচ, কর্ন স্টার্চ – আধ চা চামচ, রসুন গুঁড়ো – আধ চা চামচ, পিঁয়াজগুড়ো – আধ চা চামচ।
পদ্ধতি: 
টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিন। কড়াইতে মাখন দিয়ে গলে গেলে টমেটোর পেস্ট ঢেলে সেদ্ধ করুন। ২ কাপ জল, লবণ  ও গোলমরিচের গুঁড়ো দিন। তারপর পিঁয়াজ ও রসুনের গুঁড়ো মেশান। কর্ন স্টার্চ ঠান্ডা জলে গুলে কড়াইয়ের স্যুপের সঙ্গে মিশিয়ে দিন, ঘন হওয়ার জন্য। শেষে একটি ছোট মাখনের টুকরো স্যুপের উপরে দিয়ে গরম গরম পরিবেশন করুন।