বাবাকে বাঁচাতে বার বার ধর্ষণের শিকার নাবালিকা
মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে ধর্ষণ ঘটনা ঘটল এবার গাজিয়াবাদে৷ একটি রিহ্যাব ক্লিনিকের মালিক এই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে৷ এখানেই শেষ নয়৷ মদ্যপ বাবার প্রাণনাশের হুমকি দিয়ে বারবার ওই নাবালিকাকে ধর্ষণ করে ক্লিনিকের মালিক৷ ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে৷ তবে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে৷









