আমরা পারি, আমিই পারি

আমরা পারি, আমিই পারি

ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ রোগীর একার নয়, পরিবারেরও যুদ্ধ। সবাই মিলে লড়তে হবে। ছবি: সুমন ইউসুফ
৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যানসার দিবস। সচেতনতাই পারে সময় থাকতে ক্যানসারকে চিহ্নিত করতে। ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ রোগীর একার নয়, পরিবারেরও ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ রোগীর একার নয়, পরিবারেরও যুদ্ধ।
পোড়া তেলের ভয়

পোড়া তেলের ভয়

চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর তীরে ছোট ছোট গর্ত করে রাখা হচ্ছে জাহাজের পোড়া তেল। পুরোনো জাহাজ থেকে সংগ্রহ করা এসব তেল ইঞ্জিনচালিত নৌকায় করে নদীপথে এই এলাকায় আনা হয়। পরিবহন ও খালাসের সময় তেল সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে। দূষিত হচ্ছে পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছবিগুলো গত বৃহস্পতিবারের:
পোড়া তেলভর্তি ইঞ্জিনচালিত নৌকা ঢুকেছে সরু খালে।পোড়া তেলভর্তি ইঞ্জিনচালিত নৌকা ঢুকেছে সরু খালে।
নতুন চরে বাঘের বসত

নতুন চরে বাঘের বসত

সুন্দরবনের হিরণ পয়েন্টে নতুন চরে দেখা যায় মহাবিপন্ন প্রজাতির পাখি ইউরেশীয় ঝিনুকখোর। সম্প্রতি তোলা। ছবি: অধ্যাপক মনিরুল এইচ খানসুন্দরবনের হিরণ পয়েন্টে নতুন চরে দেখা যায় মহাবিপন্ন প্রজাতির পাখি ইউরেশীয় ঝিনুকখোর। সম্প্রতি তোলা। ছবি: অধ্যাপক মনিরুল এইচ খান
  • ‘বঙ্গবন্ধু চর’ হিসেবে সম্প্রতি নতুন নামকরণ হয়েছে চরটির।
  • চরে গিয়েছিল বন বিভাগ ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের একটি দল।
  • চরে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
  • বিপন্ন প্রজাতির পাখি চামুচঠুঁটো বাটান ও ইউরেশীয় ঝিনুকখোরের দেখা মিলেছে।
তাইওয়ানে ভূমিকম্পে নিহত ৪, নিখোঁজ ১৪৫

তাইওয়ানে ভূমিকম্পে নিহত ৪, নিখোঁজ ১৪৫

ভূমিকম্পে হেলে পড়েছে একটি ভবন। পুরোপুরি ধসে পড়া ঠেকাতে প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
 ভূমিকম্পে হেলে পড়েছে একটি ভবন। পুরোপুরি ধসে পড়া ঠেকাতে প্রাথমিক ব্যবস্থা নিয়েছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চারে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী নিখোঁজ আছে ১৪৫ জন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে তাইওয়ানের জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।

ব্রাজিলের নেইমার ছিলেন না, ছিলেন এক আর্জেন্টাইন

২ শ ২২ মিলিয়নের নেইমারকে ফ্রেঞ্চ কাপের ম্যাচে বিশ্রামেই রেখেছিল পিএসজি। দ্বিতীয় স্তরের দল সোশোর বিপক্ষে জিততে আবার এই ব্রাজিলীয় তারকাকে লাগে নাকি। কিন্তু এক আর্জেন্টাইন যে নিজেকে নতুন করে প্রমাণের জন্য মুখিয়ে ছিলেন। তাঁর হ্যাটট্রিকেই সোশোকে ৪-১ গোল হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছ পিএসজি।

আট লেনে উন্নীত হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে

কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কটি (৩০০ ফুট) ৪ লেন থেকে ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (আরডিপিপি) অনুসারে এই অংশের সার্ভিস সড়কও ৩ লেন থেকে ৬ লেনে উন্নীত করা হবে। ৩০০ ফুট সড়কের দুপাশে চলমান ১০০ ফুট খাল খনন প্রকল্প সম্প্রসারণ করে তার আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।