চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর তীরে ছোট ছোট
গর্ত করে রাখা হচ্ছে জাহাজের পোড়া তেল। পুরোনো জাহাজ থেকে সংগ্রহ করা এসব
তেল ইঞ্জিনচালিত নৌকায় করে নদীপথে এই এলাকায় আনা হয়। পরিবহন ও খালাসের সময়
তেল সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে। দূষিত হচ্ছে পানি, ধ্বংস হচ্ছে
জীববৈচিত্র্য। ছবিগুলো গত বৃহস্পতিবারের: