কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হবেন যে উপায়ে



অফিসের ছোট ছোট কাজ এগিয়ে রাখলে চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে। মডেল: তাসনুভা

ঘড়ির কাঁটা ধরে অফিস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। একই কাজ প্রতিদিন করতে করতে একঘেয়েমি বোধ করি। রোববার থেকে বৃহস্পতিবার—কাজ আর কাজের মধ্যে হাবুডুবু খেয়ে বেশ নিরস জীবন তৈরি হয়। নৈরাশ্য ভর করে আমাদের মননের ওপর। যার প্রভাব পড়ে কাজের মান ও প্রকৃতির ওপর। মনের জোর কি সপ্তাহের সব দিন একই রঙের থাকে? 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কনজ্যুমার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্রোডাক্টসের যোগাযোগ প্রধান সুরাইয়া সিদ্দিকা কর্মক্ষেত্রের জন্য নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পারলে দারুণ কাজ করা যায়। তিনি বলেন, কর্মক্ষেত্রে কাজে চাপ থাকবেই। যে যত চাপ নিয়ে ভালো কাজ করতে পারেন তিনিই আত্মপ্রত্যয়ী। নিজেকে যদি আপনি গুছিয়ে সামনে এগিয়ে নিতে পারেন, তাহলে যত বড় কাজই হোক না কেন আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন।
যোগাযোগ বিশেষজ্ঞ সুরাইয়া সিদ্দিকা কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার কয়েকটি পরামর্শ দিচ্ছেন।


ছোট ছোট কাজ আগে করে ফেলুন
দিনের শুরুতেই অফিসে পা রেখেই ছোট কাজগুলো সেরে নিন। ছোট ছোট কাজ শেষ করতে পারলে মনে আরও কাজ তৈরির আগ্রহ জন্মে। শুরুতেই যদি কঠিন কোনো কাজ করেন আর তাতে যদি আপনি ব্যর্থ হন তাহলে দিনের বাকি সময়টা কিন্তু একটু খারাপ লাগবেই।


অবসর-বিরতি নিন
নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। একটু হালকা শরীরচর্চা কিংবা হাঁটাচলা করুন, এতে মন আর শরীর দুটোরই কর্মক্ষমতা বাড়বে। 


বহুমাত্রিক কাজ এড়িয়ে চলুন
বহুমাত্রিক কাজ সব সময়ই পরিহার করবেন। একটি একটি করে কাজ শেষ করুন। এ ক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নিন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনেক কাজ আপনার ওপর চাপিয়ে দেয়, তাহলে তাঁকে বুঝিয়ে কাজের গুরুত্ব অনুসারে কাজ শুরু করুন।


কাজের তালিকা লেখার অভ্যাস করুন
প্রতিদিন কী কী কাজ করবেন, তা একটি ডায়েরিতে টুকে রাখার অভ্যাস করুন। প্রতিদিন সকালে অফিসে আসার সময় যাত্রাপথে সেই তালিকা দেখে কাজের গুরুত্ব ভাগ করে নিতে পারেন। কাজের তালিকা করার অভ্যাস থাকলে একসঙ্গে অনেক কাজের ভিড় লেগে যায় না।


সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহার
কর্মক্ষেত্রে নিজের সামাজিক যোগাযোগ সাইটে অবস্থান নিয়ন্ত্রণ করতে শিখুন। হুটহাট মেসেঞ্জারে কথা বলা কিংবা ছবি পোস্ট করবেন না। অফিসের আট ঘণ্টা ব্যক্তিগত কাজে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটার ব্যবহার থেকে বিরত থাকুন।


মুঠোফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন
কাজের সময় মুঠোফোনকে নিয়ন্ত্রণ করা শিখুন। গুরুত্বপূর্ণ কাজ করার সময় মুঠোফোন বন্ধ করে রাখতে পারেন। কাজের সময় ক্ষুদ্র আলাপের মাধ্যমে মুঠোফোনের কার্যকর ব্যবহার শিখুন।


১ শতাংশ সময় নিজের উন্নয়নে ব্যয় করুন
যতই কাজ করুন না কেন নিজের জন্য ১ শতাংশ সময় রাখুন। দুপুরের খাবার বিরতিতে খানিকটা বই পড়তে পারেন। কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে নিজের কোনো দক্ষতা বিকাশের সুযোগ নিন।


সময়কে নিয়ন্ত্রণ করা শিখুন
ধরুন, বেলা ১১টায় মিটিং। আপনি ১১টায় হুড়মুড় করে তাড়াহুড়ো করে মিটিংয়ে শুধু উপস্থিত হন নিয়মিত। এমন অভ্যাস পরিহার করুন। চেষ্টা করুন, সময়ের আগে বিভিন্ন মিটিংয়ে হাজির হতে। মিটিংয়ে কী নিয়ে আলাপ আলোচনা হবে, তা আগে থেকেই ভেবে নিন। ঘণ্টার পর ঘণ্টা মিটিংয়ে সময় না দিয়ে ২০ থেকে ৩৫ মিনিটের মধ্যে সব মিটিং শেষ করুন।


নিজের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে
নিজের কী কী ঘাটতি, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের এ ক্ষেত্রে পরামর্শ দিতে উৎসাহ দিন। কোনো কাজে ব্যর্থ হলে তাহলে তার কারণ অনুসন্ধান করে পরবর্তী কাজটি ভালোমতো করুন।


সকালের সময়টা কাজে লাগান
প্রতিদিন সকালের সময়টা কার্যকরভাবে কাটানোর চেষ্টা করুন। বাড়িতে পত্রিকা পড়ার অভ্যাস করুন। সময়ের কিছু আগে অফিসে আসার অভ্যাস করুন। বাড়ি থেকে অফিসের দূরত্ব কম হলে হেঁটে আসার অভ্যাস করুন।


পরামর্শ নিতে শিখুন
কর্মক্ষেত্রে আমরা সাধারণত অন্যদের মতামত তেমন গুরুত্ব দিই না, যা মারাত্মক একটি ভুল। সহকর্মী, উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার মনোভাব গড়ে তুলুন। 


শুধু নিজের অফিসই নয় নিজের পেশা ক্ষেত্রের অন্য অফিসের অভিজ্ঞদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তুললে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পারবেন।

বাংলাদেশ দলকে নিষিদ্ধ করতে বলেছিলেন হরভজন!

আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়েরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের ডেকে পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। তিন যুগ আগে নিজেই অমন কীর্তি করা সুনীল গাভাস্কারও সাকিবের সমালোচনা করার আগে দুবার ভাবেননি। তবে সমালোচনায় সবাইকে ছাড়িয়ে গেছেন হরভজন সিং। নিদাহাস ট্রফির ওই ঘটনায় পুরো বাংলাদেশ দলকেই নাকি কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।

শৃঙ্খলা-সংশ্লিষ্ট ব্যাপারে হরভজনের মুখ খোলাটা একটু কঠিন। আইপিএলে জাতীয় দলের সতীর্থ শ্রীশান্তকে চড় মেরেছিলেন এই অফ স্পিনার। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার সময় তো একই দলের আম্বাতি রাইডুর সঙ্গেও বেধে গিয়েছিল তাঁর। অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর বর্ণবাদী বিতর্ক এখনো আলোচনার জন্ম দেয়। সেই হরভজন বাংলাদেশ দলকে সংযত হওয়ার পরামর্শ দিচ্ছেন, ‘আমি নিজেই এ রকম অনেক ঘটনায় জড়িত ছিলাম, তবু এ নিয়ে কথা বলছি। এসব এমন ঘটনা, ভবিষ্যতে যখন এ ঘটনা মনে পড়বে, তখন লজ্জা পাবেন। যা ঘটেছে তা ক্রিকেটের জন্য দুঃখজনক এবং বাংলাদেশ হয়তো অনেক সমর্থক হারিয়েছে।’

মাঠে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় নুরুল হাসান ও সাকিবকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এ দুজনকে। মাঠের ওই ঘটনার পর বাংলাদেশের ড্রেসিংরুমের দরজা ভাঙা পাওয়া গিয়েছিল। হরভজনের ধারণা, বাংলাদেশ লঘু শাস্তি পেয়েছে। 


গতকাল ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় ফাইনালের আগে পুরো বাংলাদেশ দলকেই নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন হরভজন, ‘ওরা যা করেছে, সেটা অবশ্যই উচিত হয়নি। ওরা কিছু ভাঙতে পারে না। আম্পায়ারিংয়ে ভুল ছিল কিন্তু ম্যাচে হতেই পারে। আপনি দলের খেলোয়াড়দের ডেকে আনতে পারেন না এবং উদ্‌যাপনের জন্য জানালা ভাঙতে পারেন না। ক্রিস ব্রডের উচিত ছিল আরও কঠোর হওয়া। আমি খুব অবাক হয়েছি যে মাত্র ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। ওদের অন্তত কয়েক ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল। পুরো দলকেই নিষিদ্ধ করা উচিত ছিল।’

 সূত্রঃ প্রথম আলো
 ক্যারিয়ারে এগিয়ে যাবেন যেভাবে

ক্যারিয়ারে এগিয়ে যাবেন যেভাবে

এখনকার সময়ে ক্যারিয়ারের অগ্রগতি অন্যতম বড় চ্যালেঞ্জ, বিশেষ করে তরুণ চাকরিজীবীদের জন্য। পড়াশোনা শেষে বেশির ভাগ তরুণই অধৈর্য হয়ে পড়েন এবং অনেক সময় পেশায় স্থির হওয়ার জন্য তাড়াহুড়ো করেন। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা হতাশও হয়ে পড়েন। তাই তাঁদের জন্য কিছু পরামর্শ উল্লেখ করা হচ্ছে, যা তাঁদের কর্মজীবন পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে।

স্মার্ট সিভি তৈরি
সিভি সব সময়ই আপনাকে এবং আপনার দক্ষতা ও জ্ঞানকে প্রতিফলিত করে। নবীন যাঁরা তাঁদের উদ্দেশে বলছি, আপনাদের উচিত হবে না অনেক কিছু সিভির মধ্যে উল্লেখ করা। আপনাদের অবশ্যই একটি কাভার লেটার সংযুক্ত করতে হবে, যেখানে আপনি উল্লেখ করতে পারবেন, আপনি একজন নবীন। যে কারণে চাকরিতে আপনার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আপনি সেখানে বলতে পারবেন, আমি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট এবং ছাত্রাবস্থায় আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি দ্রুত কাজ শিখতে এবং নতুন কিছু শেখার ব্যাপারে দৃঢ়ভাবে মনোনিবেশ করতে পারি। বড় হওয়ার জন্য আমার মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা কাজ করে। আমি বিশ্বাস করি, যদি আমি আপনার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাই, বড় কোনো অবদান রাখার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারব। আপনাকে মনে রাখতে হবে, সিভিতে প্রকৃত অবস্থান উল্লেখ করার মাঝে কোনো ভুল নেই। নিজের চিন্তাভাবনার ব্যাপারে সততা সব সময়ই অন্যের মাঝে ইমপ্রেশন তৈরি করে।


ইন্টারভিউর মুখোমুখি হওয়া
বেশির ভাগ ক্ষেত্রে, আপনি যখন কোনো ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখনই ইন্টারভিউ যাঁরা নেন তাঁরা প্রথম দেখায় আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন। মনে রাখতে হবে, প্রথম ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনাকে মার্জিত পোশাক পরতে হবে। ইন্টারভিউয়ে নিজের স্মার্টনেস প্রকাশ করবেন কিন্তু কখনো ওভার স্মার্ট হবেন না। প্রশ্নের উত্তর দিতে হবে স্মার্ট ও যথাযথভাবে। যেই প্রশ্নের উত্তর আপনি জানেন, সেগুলোর ব্যাখ্যা দেবেন উদাহরণসহ। আপনি যদি কোনো উত্তর জেনে না থাকেন, সে ক্ষেত্রে বলতে পারেন, সরি স্যার, আমার কোনো ধারণা নেই। মনে রাখবেন, সবকিছু জানা আপনার জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনার স্মার্ট ও কনফিডেন্ট (ওভার কনফিডেন্ট নয়) উত্তর খুবই গুরুত্বপূর্ণ।


নিজের কাজ সম্পর্কে জানা
আপনাকে অবশ্যই নিজের কাজ ও দায়িত্ব সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে; কী করতে হবে এবং কী করা যাবে না। কাজটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি দ্রুত কাজ সম্পর্কে না জানেন, তাহলে আপনার জন্য নিজের কাজে কোনো অবদান রাখাটা কঠিন হয়ে পড়বে। একজন ফ্রেশার হিসেবে আপনি কম জানতেই পারেন কিন্তু আপনাকে কাজ করতে হবে সিনসিয়ারলি, যাতে আপনি নিজের কাজটা খুব দ্রুত শিখতে পারেন। কাজের ব্যাপারে আপনাকে হতে হবে পেশাদার।


প্রতিষ্ঠানকে বোঝা
যেই প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানকে বোঝা খুব জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানই ভিন্ন—সেটা সরকারি, মাল্টিন্যাশনাল অথবা জাতীয় হোক না কেন। প্রাথমিক ধাপে নিজেকে প্রতিষ্ঠানের নিজস্ব নীতি বা লক্ষ্যের সঙ্গে খাপ খাওয়ানোটাই উত্তম। ব্যবসা ও কাজের ওপর নির্ভর করে তরুণদের উচিত ধাপে ধাপে নিজেদের খাপ খাওয়ানো। এ ক্ষেত্রে তাদের উচিত সিনিয়র, সহকর্মীদের কাছ থেকে সাহায্য নেওয়া। অবশ্যই মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। কিন্তু এটাও সত্যি, কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় নিজের উন্নতির জন্য। কাজ সম্পন্ন করার জন্য আপনাকে হতে হবে স্মার্ট। প্রতিটি প্রতিষ্ঠানই তাঁদের দিকেই মনোনিবেশ করে, যাঁরা তাদের কাজের ব্যাপারে নিবেদিত। মনে রাখবেন, ১০০ ভাগ কাজ করা মানে এই নয় যে তিনি তাঁর পরবর্তী ধাপের জন্য উপযুক্ত। ১০০ ভাগ কার্যোপযোগীর মানে হলো, তিনি তাঁর বর্তমান অবস্থানের জন্য যোগ্য। সুতরাং আপনাকে একটু বেশি কাজ করতে হবে, যাতে প্রতিষ্ঠান আপনাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য যোগ্য মনে করে।
প্লাস্টিকের বদলে কাগজের কাপ

প্লাস্টিকের বদলে কাগজের কাপ

কেপিসি ইন্ডাস্ট্রিজের কারখানায় কাগজ দিয়ে পরিবেশবান্ধব কাপ তৈরির কাজ তদারক করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী সাজেদুর রহমান। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে।  ছবি: সাজিদ হোসেন 
কেপিসি ইন্ডাস্ট্রিজের কারখানায় কাগজ দিয়ে পরিবেশবান্ধব কাপ তৈরির কাজ তদারক করছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী সাজেদুর রহমান। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে। ছবি: সাজিদ হোসেন

  • ২০১২ সালে যাত্রা শুরু হয় কাজী সাজেদুর রহমানের কেপিসি ইন্ডাস্ট্রিজের।
  • দেশে চাহিদা বাড়ছে।
  • বর্তমানে মাসে ১ কোটি ২০ লাখ কাপ বিক্রি হয়।
  • পূর্বাচলে গড়ে তুলছেন নতুন কারখানা।
শেয়ার ব্যবসা করে ভালোই উপার্জন হচ্ছে। তবু আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের অনেকেই জানতে চান, আর কী করা হয়? ফলে মনের মধ্যে একধরনের খচখচানি কাজ করে। মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে হঠাৎ করেই কাগজ বা পেপার কাপের সঙ্গে পরিচয়। আইডিয়াটা মনে ধরে। ইন্টারনেট ঘাঁটলেন। সেই রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন।

দেশে ফিরেই শেয়ারবাজার থেকে নিজের সব টাকা তুলে নিলেন। পেপার কাপের ব্যবসা বুঝতে গেলেন মালয়েশিয়া। চেষ্টা-তদবির করে একটি কারখানায় উৎপাদনপ্রক্রিয়াও দেখে নিলেন। তারপর যন্ত্রপাতির খোঁজে ছুটলেন চীনে। কয়েকটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি দেখার পাশাপাশি ১৫ দিনের প্রশিক্ষণও নিলেন। দেশে ফিরে ব্যাংকঋণের আবেদন করলেন। প্রথমবার ব্যর্থ। তবে দ্বিতীয়বারের চেষ্টায় সফল হলেন। ঋণপত্র খুলে আমদানি করলেন যন্ত্রপাতি। তেজগাঁওয়ে ভাড়া করা ছোট কারখানায় যাত্রা শুরু করল কেপিসি ইন্ডাস্ট্রিজ। আর পেছনের মানুষটি হচ্ছেন তরুণ উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান।

২০১২ সালের মে মাসে কেপিসির উৎপাদন শুরু হয়। বর্তমানে কেপিসির কারখানায় দিনে ৩ লাখ ৬০ হাজার পিস পেপার কাপ তৈরি হয়। কয়েকটি ব্র্যান্ড এসব কাপ চা-কফি, কোমল পানীয়, দই ও আইসক্রিম বিক্রিতে ব্যবহার করে। অনেক করপোরেট প্রতিষ্ঠান নিজেদের কর্মী ও গ্রাহকদের চা-কফি ও পানি পরিবেশনের জন্য পেপার কাপ তৈরি করিয়ে নেয়।

কেপিসির করপোরেট গ্রাহকের তালিকায় আছে পেপসি, প্রাণ, এসিআই, ইউনিলিভার, নেসলে, ইস্পাহানি, ইগলু, ডানো, বসুন্ধরা, শেভরন, অ্যাপোলো হাসপাতাল, সোনারগাঁও হোটেল, বেক্সিমকোর মতো ২৮০টি প্রতিষ্ঠান। খোলা বাজারেও পেপার কাপ বিক্রি করে তারা। সব মিলিয়ে মাসে ১ কোটি ২০ লাখ কাপ বিক্রি হয়। তবে ৯০ শতাংশই ব্র্যান্ড ও করপোরেট প্রতিষ্ঠানে যায়।

শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছে কেপিসি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী সাজেদুর রহমান বলেন, ‘উৎপাদন শুরুর পরের মাসে পেপার কাপ নিয়ে আমরা আমেরিকান প্রতিষ্ঠান শেভরনের কার্যালয়ে গেলাম। আধা ঘণ্টা আলোচনার পর তারা প্রতি মাসে দুই লাখ পিস কাপের ক্রয়াদেশ দিয়ে দিল। প্রতি পিসের দাম ছিল ২ টাকা ২০ পয়সা। নিজেদের কর্মীদের পানি পানের জন্য এসব কাপের ক্রয়াদেশ দেয় শেভরন। সেদিনই আমরা পেপার কাপ নিয়ে গুলশান কাঁচাবাজারে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ৩ হাজার কাপ বিক্রিও করে ফেললাম।’

কেপিসি বর্তমানে ১১ ধরনের কাগজের কাপের পাশাপাশি প্লেট বা থালা ও বাটি তৈরি করছে। আকার ও নকশাভেদে প্রতিটি কাপ ৮০ পয়সা থেকে ৮ টাকা দামে বিক্রি হয়। তা ছাড়া ২ থেকে ৪ টাকায় প্লেট এবং ৩ থেকে ৪ টাকায় বাটি বানিয়ে দেয় প্রতিষ্ঠানটি।

সাজেদুর রহমান বলেন, ‘আমাদের পেপার কাপগুলো শতভাগ পরিবেশবান্ধব। কারণ, মাটিতে ফেলে দেওয়ার ২১ দিনের মধ্যে কাপগুলো পুরোপুরি পচে গিয়ে জৈব সারে পরিণত হয়।’ তিনি বলেন, পরিবেশবান্ধব হওয়ায় পেপার কাপের চাহিদা দিন দিন বাড়ছে।

পরিসংখ্যানও সাজেদুরের পক্ষেই কথা বলছে। গত ২০১৬-১৭ অর্থবছরে ১১ কোটি টাকার পেপার কাপ বিক্রি করে কেপিসি ইন্ডাস্ট্রিজ। তার আগের অর্থবছর তাদের বিক্রির পরিমাণ ছিল ৭ কোটি টাকা। তার মানে গত অর্থবছরই কেপিসির প্রবৃদ্ধি হয়েছে ৫৭ শতাংশ।

গত ৩১ জানুয়ারি তেজগাঁওয়ে কেপিসির কারখানায় গিয়ে দেখা যায়, ছোট্ট কারখানায় পেপার কাপ উৎপাদনে ব্যস্ত শ্রমিকেরা। চীন থেকে আমদানি করা কাগজের ওপর প্রথমে নকশা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোগো (প্রয়োজন অনুযায়ী) ছাপানো হয়। তারপর নির্দিষ্ট কাপের আকার অনুযায়ী যন্ত্রে কাটা হয়। সেই কাগজ যন্ত্রের মাধ্যমে তাপ দিয়ে কাপের আকার দেওয়া হয়। কাগজের দুই অংশ জোড়া দিতে কোনো ধরনের আঠা বা অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না। শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা মিলে কিপিসিতে ৩৮ জন লোক কাজ করেন।

এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন কাজী সাজেদুর রহমান। পূর্বাচলে শীতলক্ষ্যা নদীর পাশে ২৪ শতাংশ জায়গার ওপর ১৫ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানার নির্মাণকাজ চলছে। সেখানে কয়েক মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। পুরোনো কারখানার সাতটি যন্ত্র সেখানে যাবে। নতুন করে আসছে আরও সাতটি। বর্তমান কারখানায় দিনে ৩ লাখ ৬০ হাজার পিস কাপ উৎপাদন হয়। নতুন কারখানায় উৎপাদনক্ষমতা বেড়ে হবে দৈনিক ৮ থেকে ১০ লাখ পিস।

কেপিসি ছাড়া আরও ছয়টি কারখানা পেপার কাপ উৎপাদন করে। পেপার কাপের মূল কাঁচামাল কাগজ। সেই কাগজ আমদানিতে ৬১ শতাংশ শুল্ক ও কর দিতে হয়। অন্যদিকে পেপার কাপ উৎপাদনে প্রচুর কাগজ অপচয় হয়। যাঁরা অপচয় বন্ধ করতে পারেন না, তাঁদের কারখানা বন্ধ করা ছাড়া উপায় নেই। সে জন্যই সাতটির মধ্যে চারটি উৎপাদনে নেই বলে জানালেন কাজী সাজেদুর রহমান।

পূর্বাচলের কারখানায় উৎপাদন শুরু হলে পেপার কাপ রপ্তানি শুরু করবে কেপিসি। ইতিমধ্যে বাহরাইন, নিউজিল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ক্রেতাদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। এমন তথ্য দিয়ে কাজী সাজেদুর রহমান বললেন, ‘সারা বিশ্বে পেপার কাপের ২৮ হাজার কোটি ডলারের বাজার আছে। যার বড় অংশই চীন, তুরস্ক ও ভারতের উদ্যোক্তাদের দখলে। ফলে ভালো সুযোগ আছে। সেটাই আমরা কাজে লাগাতে চাই। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি।’

অবশ্য রপ্তানির চেয়ে দেশের বাজার নিয়ে বড় স্বপ্ন তরুণ এই উদ্যোক্তার। তিনি স্বপ্ন দেখেন দেশের মানুষ প্লাস্টিকের কাপের বদলে দেশের কারখানায় উৎপাদিত পরিবেশবান্ধব কাগজের কাপে চা খাবেন। তবে তাঁর স্বপ্নের পথে বাধা ভারতের কাপ। এসব কাপ কাঁচামালের (কাগজ) মতো একই শুল্ক দিয়ে আমদানি হচ্ছে। তাতে দেশের উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এ বিষয়ে নজর দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানালেন কেপিসির স্বত্বাধিকারী। একই সঙ্গে কাগজ আমদানির শুল্ক কমানোর দাবি তাঁর। কারণ হিসেবে তিনি বললেন, ভারতের উদ্যোক্তারা শূন্য শুল্কে পেপার কাপের কাগজ আমদানি করতে পারেন। নেপালে সাড়ে ৭ শতাংশ ও মধ্যপ্রাচ্যে ৫ শতাংশ শুল্কে কাগজ আমদানি করা যায়। আর বাংলাদেশে ৬১ শতাংশ শুল্ক।

২০১৬ সালে এসএমই ফাউন্ডেশনের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার পান কাজী সাজেদুর রহমান। পুরস্কার নেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘আমি তখনই সফল হব যখন আরও মানুষের কর্মসংস্থান করতে পারব।’ আর গত সপ্তাহে বললেন, ‘চলতি বছর কেপিসির জনবল বেড়ে ১০০ ছাড়িয়ে যাবে। তবে আমি আরও বড় স্বপ্ন দেখছি।’
প্রেয়সীর চেয়ে ফোন প্রিয় ভারতীয়দের

প্রেয়সীর চেয়ে ফোন প্রিয় ভারতীয়দের



হাল সময়ে নারী-পুরুষনির্বিশেষে স্মার্টফোনে আসক্ত। যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে অনেকে নেতিবাচক কথাও শোনা যায়। তবে একটি সমীক্ষা প্রতিবেদনের তথ্য জানলে অনেকেই চমকে যেতে পারেন। প্রায় অর্ধেক ভারতীয় নাকি আপনজনের চেয়েও বেশি ভালোবাসেন তাঁর নিজের স্মার্টফোনকে। সাম্প্রতিক এক সমীক্ষার ওপর ভিত্তি করে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জি নিউজ।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৩ শতাংশ মানুষ (ভারতীয়), বিশেষত নতুন প্রজন্মের তরুণেরা ডিজিটাল দুনিয়ার সঙ্গে প্রতি মুহূর্তে সংযোগ রেখে চলতে অনেক পছন্দ করেন। ভারতের ৪৭ শতাংশই প্রেমিক-প্রেমিকা বা মা-বাবার চেয়েও বেশি ভালোবাসেন নিজের স্মার্টফোনকে। জন্মদাতা মা-বাবার সঙ্গে কথা না বলে পুরো একটি দিন কাটালেও নিজের হাল ফ্যাশনের স্মার্টফোন ছাড়া দিন কাটানো অনেকের পক্ষেই অসম্ভব ব্যাপার।

টেলি-কমিউনিকেশন সংস্থা মটোরোলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এ সমীক্ষাটি চালিয়েছে। সমীক্ষার ফলাফল বলছে, মানুষ তাঁর নিজের জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ ক্রমশ হারিয়ে ফেলছে। সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেক মানুষই জানিয়েছে, কিছুক্ষণ পরপর নিজের অজান্তেই তাদের হাত চলে যায় ফোনে। ভারতের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি, প্রায় ৬৫ শতাংশ। ৩৫ শতাংশ মানুষ স্বীকারও করেছেন, তাঁরা স্মার্টফোনের ‘নেশা’ ছাড়াতে পারছেন না।

সমীক্ষায় অংশ নেওয়া শতকরা ৫৩ জন স্মার্টফোনকে নিজের সেরা বন্ধু এবং অন্যতম প্রিয় সঙ্গী হিসেবে ভাবেন। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতে এ সংখ্যাটা আরও বেশি, প্রায় ৬৫ শতাংশ। ভারতের ৬৪ শতাংশ মানুষ আবার ফোন ও বাস্তব জীবনের মধ্যে সামঞ্জস্য নিত্য অভাবে ভুগছেন। ৭৭ শতাংশ ভারতীয় ফোন হারালে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
১৯৯০-২০০০ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের জেনারেশন-জেড হিসেবে আখ্যায়িত করে সমীক্ষায় বলা হয়েছে, এরা সবচেয়ে বেশি আক্রান্ত স্মার্টফোনের ‘নেশা’য়। এ প্রবণতা তাঁরা ছাড়তে পারছেন না। ভারতে যার সংখ্যা প্রতি ১০০ জনের মধ্যে ৫৫ জন।

ওই সমীক্ষা বলছে, মানুষ ধীরে ধীরে তাঁর স্বকীয়তা হারিয়ে ফেলছে। মানুষ মোবাইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক ক্রমে কমে গিয়ে ইন্টারনেট জগতে বিচরণ বাড়ছে। এ জগৎকেই আপন করে নিচ্ছেন সবাই।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একটি ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেন এমন একটি সমীক্ষা চালাল? জবাবে মটোরোলা জানাচ্ছে, স্মার্টফোন দৈনন্দিন জীবনে অন্যতম অপরিহার্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেকোনো সংস্থারই আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে যায়। আগামী প্রজন্ম স্মার্টফোন সিনড্রোমে ‘আক্রান্ত’ বা ‘অসুস্থ’ হয়ে পড়লে ক্ষতি সবার। তাই সময় থাকতেই সতর্ক করার জন্যই মটোরোলা এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে ফলাফল প্রকাশ্যে জানা গেল। এখন সাবধান, আপনি কীভাবে বা কবে হবেন, তা আপনার ওপর নির্ভর করে।

সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা সাবধান করে বারবার বলছেন, ফোনগুলো ছেড়ে কিছুটা সময় শুধু আপনজনদের সঙ্গেই কাটান। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি কমাতে হবে। জীবন ও ফোনের মধ্যে একটা ভারসাম্য রাখার উদ্যোগ নিতে হবে।
 শীতের পর আসছে ঝড়-ঝঞ্ঝা

শীতের পর আসছে ঝড়-ঝঞ্ঝা


*ফেব্রুয়ারি মাসে শীতের বিদায়ের পরপরই বজ্রঝড় ও শিলাবৃষ্টি বয়ে যাবে। এর সঙ্গে তাপমাত্রাও বাড়বে। 
* পশ্চিমা লঘুচাপ ও পূর্বদিকের বাতাসের সংমিশ্রণ ঘটলে বজ্রঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে।

এই তো আর কয়েকটা সপ্তাহ, এরপরই শীত বিদায় নেবে। ফাগুনের আবাহনে পাততাড়ি গুটাবে মাঘ। চলতি ফেব্রুয়ারির মাঝামাঝিতে আসবে বসন্ত। শুরু হবে ধূলি ওড়ানো পাতাঝরা শুকনো দিন।
জানুয়ারিতে কী শীতটাই না পড়েছিল! টানা শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন। ৮ জানুয়ারি যখন উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় এই শৈত্যপ্রবাহ বয়ে যায়, তা অর্ধশত বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙে। এ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের এই রেকর্ড ৫০ বছর ধরে রেখেছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। পাহাড়-টিলায় ঘেরা এই এলাকায় ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের কাছে এটিই ছিল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর পর প্রতিবছর তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দেশের কোথাও ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার তথ্য আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই।
১০ জানুয়ারি তীব্র শৈত্য প্রবাহের মাত্রা কিছুটা কমে আসে। ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত টানা ১৪ দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যায়। ২৮ থেকে ৩১ জানুয়ারি ৪ দিন আবার দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যায়। এর সঙ্গে কুয়াশাচ্ছন্ন ছিল সারা দেশ। বাতাসের নিম্নœস্তরে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি থাকায় নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার সৃষ্টি হয়। সব মিলিয়ে এবারের জানুয়ারি মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক চেয়ে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমে ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ গত ৩০ বছরের হিসাবে এই মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এখনো দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু হিমশীতল রূপে থাকছে না এই মাস। কারণ ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলার ঋতুরাজ বসন্ত। মানে সেদিনই হবে পয়লা ফাল্গুন। আর বসন্তে যেমন ফুল ফুটবে, গাছের পাতা ঝরবে, সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকবে। এ কারণে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-এক দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। কিন্তু শীতকাল বিদায় নিতে না নিতেই কেন এই ঝড় আর শিলাবৃষ্টি?
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, প্রতিবছর ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে দিনের ব্যাপ্তি কম থাকে। এই তারিখে রাত হয় দীর্ঘ। এর পরপরই সূর্যের অবস্থান বদলে দিন বড় হতে থাকে। সূর্যের কিরণের তেজ বাড়ে। এর সঙ্গে পশ্চিমা লঘুচাপ এবং পূর্বদিক থেকে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে বাতাস বয়ে যেতে শুরু করে। পশ্চিমা লঘুচাপ ও পূর্বদিকের বাতাসের সংমিশ্রণ ঘটলে বজ্রঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। মার্চ মাসে এ ধরনের ঝড়-বৃষ্টির মাত্রা বৃদ্ধি পায়। তবে মধ্য ফেব্রুয়ারি থেকে বজ্রঝড়-বৃষ্টির প্রাক-প্রস্তুতি দেখা যায়।
তাপমাত্রা অবশ্য কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে যা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে সেটি ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজ শুক্রবার সকালে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের তীব্রতাও কমে আসতে পারে।
 শ্রীদেবীর অজানা খবর

শ্রীদেবীর অজানা খবর

শ্রীদেবী। ছবি: রয়টার্সশ্রীদেবী। ছবি: রয়টার্স 
শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ।
• অভিনয়ের পাশাপাশি নিজের কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছেন শ্রীদেবী।
• ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শ্রীদেবী।
ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়েতে অংশ নিতে পরিবারসহ শ্রীদেবী উড়াল দিয়েছিলেন দুবাইয়ে। সপ্তাহব্যাপী বিয়ের নানা আয়োজনে হইহুল্লোড় করে কেটেছে শ্রীদেবীর। ইনস্টাগ্রামে দুদিন আগেও তিনি বিয়েতে তোলা নিজের আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। হুট করেই বলিউডের এই উজ্জ্বল নক্ষত্রের বিদায় মেনে নিতে পারছে না বলিউড। প্রিয় শিল্পীর মৃত্যুশোকে স্তব্ধ বিশ্বব্যাপী তাঁর অগণিত ভক্ত। এই অভিনেত্রীর সম্পর্কে এমন কিছু তথ্য এখানে জানতে পারবেন, যা হয়তো অনেকেই আগে জানতেন না।
মা-বাবার সঙ্গে ছোট্ট শ্রীদেবী। ছবি: ফেসবুকমা-বাবার সঙ্গে ছোট্ট শ্রীদেবী। ছবি: ফেসবুক
* শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে। তাঁর মায়ের নাম রাজেশ্বরী ইয়াংগার ও বাবার নাম আয়াপ্পাঁ ইয়াংগার। শ্রীদেবীর বাবা পেশায় ছিলেন আইনজীবী।
* শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ।
* ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান শ্রীদেবী। ত্রিরুমুঘামের ভক্তিমূলক তামিল ছবি ‘তুনাইভান’ তাঁর প্রথম চলচ্চিত্র। ১৯৭৫ সালে হিন্দি ছবি ‘জুলি’তেও তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেন।
* নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ‘ষোলা সাওয়ান’। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে।

শিশুশিল্পী হিসেবে কয়েকটি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। ছবি: ফেসবুকশিশুশিল্পী হিসেবে কয়েকটি ছবিতে কাজ করেছেন শ্রীদেবী। ছবি: ফেসবুক* 

১৯৮৯ সালে মুক্তি পাওয়া শ্রীদেবীর জনপ্রিয় ছবি ‘চালবাজ’-এর ‘না জানে কাহা সে আয়ি হ্যায়’ গানটির শুটিংয়ের সময় শ্রীদেবীর গায়ে ১০৩ ডিগ্রি জ্বর ছিল। জ্বর নিয়ে গানটির শুটিং শেষ করেন তিনি।
* অভিনয়ের পাশাপাশি নিজের কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছেন শ্রীদেবী। ‘সাদমা’ (১৯৮৩), ‘চাঁদনি’ (১৯৮৯) ও ‘গারাজনা’ (১৯৯১) ছবির গানে তিনি কণ্ঠ দিয়েছেন।
* শ্রীদেবী হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গের জনপ্রিয় ছবি ‘জুরাসিক পার্ক’-এ (১৯৯৩) অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বলিউডের কয়েকটি ছবি নিয়ে তখন ব্যস্ত থাকায় সেই ইংরেজি ছবিতে আর অভিনয় করা হয়নি তাঁর।
চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। ছবি: ইনস্টাগ্রামচলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। ছবি: ইনস্টাগ্রাম
মাতৃভাষা তামিল হওয়ার হিন্দি ছবি করতে গিয়ে শুরুতে হিমশিম খেতে হয় শ্রীদেবীকে। তখন তাঁর বয়স খুব বেশি না। ভালো হিন্দিও বলতে পারতেন না। শ্রীদেবীর প্রথম দিকের সব ছবিতে তাঁর চরিত্রের ডাব করতেন প্রয়াত অভিনেত্রী নাজ। ১৯৮৬ সালের ছবি ‘আখেরি রাস্তা’তে শ্রীদেবীর হয়ে ডাব করেন নায়িকা রেখা। হিন্দি ছবিতে শ্রীদেবীর নিজের কণ্ঠে প্রথম ডাব করেন ‘চাঁদনি’তে।
* বলিউড অভিনেত্রী জয়া প্রদাকে ধরা হতো শ্রীদেবীর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। দুজনের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। একবার ‘মকসদ’ (১৯৮৪) ছবির শুটিংয়ের সময় ছবির নায়ক রাজেশ খান্না ও জিতেন্দ্র ঠিক করলেন এই দুই নায়িকার সম্পর্কের শীতলতা দূর করার জন্য কিছু করবেন। তাই চুপ করে দুজনকে একটি রুমে রেখে তাঁরা বাইরে থেকে তালা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর ঘরটি খোলার পর দেখা যায় শ্রীদেবী আর জয়া প্রদা দুজন তখনো ঘরের দুই কোনায় চুপচাপ বসে আছেন।

দুই মেয়ে ও স্বামীর সঙ্গে শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রামদুই মেয়ে ও স্বামীর সঙ্গে শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রাম
 শ্রীদেবীর জীবনে অন্যতম সফল ও জনপ্রিয় দুটি ছবি ‘নাগিনা’ ও ‘চাঁদনি’। যদিও দুটি ছবিতেই প্রথমে কাজ করার কথা ছিল অন্য নায়িকার। ‘নাগিনা’তে প্রথম প্রস্তাব করা হয়েছিল জয়া প্রদার নাম আর ‘চাঁদনি’তে রেখার।

* আশির দশকে নায়ক মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর প্রেম ছিল শ্রীদেবীর। কথিত আছে, তাঁরা মন্দিরে গিয়ে গোপনে বিয়েও করেছিলেন। তবে তাঁদের সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।

এক আত্মীয়র বিয়েতে অংশ নিতে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে তোলা এই ছবি শ্রীদেবী গত ২২ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।এক আত্মীয়র বিয়েতে অংশ নিতে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানে তোলা এই ছবি শ্রীদেবী গত ২২ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।

চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। তাঁদের সংসারে দুই সন্তান জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে তাঁর প্রথম ছবির শুটিং শুরু করেছেন। হিন্দুস্তান টাইমস।