প্রেমিককে কুচি কুচি করে কেটে রেঁধে আবার পরিবেশনও করল মহিলা

প্রেমে প্রত্যাখ্যাত হলে কোনও মহিলা কী করতে পারে? প্রেমিককে উচিত শিক্ষা দিতে পারে। তাঁকে চড় মারা, মারধর করা বা তাঁর জীবন দূর্বিষহ করে তুলতে পারে। মুখে অ্যাসিড ছুঁড়ে মারা বা পুরুষাঙ্গ কেটে নেওয়ারও ভূরি ভূরি উদাহরণ দেখা দিয়েছে। তবে এসবও এখন জলভাত হয়ে গিয়েছে। 

বিশ্বের সবথেকে দামী গয়না

গয়না এবং বহুমূল্য পাথর মেয়েদের কাছে খুবই আদরের৷ মেয়েরা এমনিতেই গয়নার নাম শুনলেই দুর্বল হয়ে পড়ে৷ মেয়েদের এই দুর্বলতার কথা কারও অজানা নেই৷তবে এবার যেসব গয়নার কথা বলব, তা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর দাম শুনলে চোখ উঠবে কপালে। বিশ্বের সবথেকে দামী এইসব গয়নাগুলো চিনে নিন

স্যাফায়ার রিং অফ প্রিন্সেস ডায়না :  
এই আংটিটি প্রিন্সেস ডায়না পরেছিলেন৷ তারপর থেকেই এই রিংটির নাম স্যাফায়ার রিং অফ প্রিন্সেস ডায়না৷ এটির দাম ৪৫০,০০০ ডলার৷
prience-diana

কুইন মেরি জোস এমাব়্যাল্ড অ্যান্ড ডায়মন্ড নেকলেস :  
কুইন মেরি জোস ইতালির শেষ রাণী৷ তাঁর নামেই এই রিংটির নামকরণ করা হয়েছে৷ এটি বিশ্বের সবচেয়ে দামী গয়নাগুলির মধ্যে একটি৷ তবে এর সঠিক মূল্য কোথাও প্রকাশ করা যায় না।
queen-merry-rose

মেরি অ্যানন্টিয়োনেট নেকলেস : 
এই নেকলেসটিতে রয়েছে দুটো বিরল হলুদ ডায়মন্ড এবং একটি পিঙ্ক ডায়মন্ড৷ আর বাকিসব সাদা ডায়মন্ড৷ এটির মূল্য ৩.৭ মিলিয়ন ডলার৷
marry-antonie-nec

হ্যারি উইন্সটন ডায়মন্ড ড্রপ ইয়াররিং : 
এটি তৈরি হয়েছে ২০০৬ সালে৷ এটির দাম ৮.৫ মিলিয়ন ডলার৷
drop

ব্রায়োলিটি ডায়মন্ড নেকলেস : 
এটি বিখ্যাত ৭৫.৩৬ ক্যারেট ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে৷ এটির দাম ১১ মিলিয়ন ডলার৷
briolity-diamond-nec

বুলগারি ব্লু ডায়মন্ড রিং : 
এটিতে গাঢ় ডায়মন্ড নীল রঙের হীরে ব্যবহার করা হয়েছে৷ দাম ৯.৪ মিলিয়ন ডলার৷
bulgari-blue-diamond

পিঙ্ক ডায়মন্ড : 
এটি হালকা গোলাপি রঙের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে৷ দাম ১৭.৭৭ ডলার৷
pink-diamond

হার্ট অফ দ্য এশিয়ান : 
টাইটানিক সিনেমায় নায়িকা রোজকে এই হার পরতে দেখা গিয়েছিল৷ এটির দাম ২০ মিলিয়ন ডলার৷
heart-of-the-ocean  
দ্য পারফেক্ট পিঙ্ক :  
এটি একটি দারুণ এবং মূল্যবান পাথর৷ রঙ,কাটিং এবং স্বচ্ছতাই এর দাম বাড়িয়ে দিয়েছে৷ এর দাম ২৩.২ মিলিয়ন ডলার।
the-perfect-pink

দ্য অরেন্স : 
এটি ভিভিট অরেঞ্জ ডায়মন্ড৷ এটির দাম ৩৬ মিলিয়ন ডলার৷ orange

৭১-এর যুদ্ধে ৯৩০০০ পাক বন্দিকে এক ‘অজ্ঞাত’ কারণে ফিরিয়ে দিয়েছিল ভারত


১৯৭২-এর ২ অগাস্ট। ঠিক আট মাস আগেই শেষ হয়েছে ১৩ দিনের ভারত-পাক যুদ্ধ। এদিন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। আর ফলে ভারত ৯৩০০০ পাকিস্তানি যুদ্ধবন্দিকে ফিরিয়ে দিতে রাজি হয়। ৭১-এর যুদ্ধ চলাকালীন এদের বন্দি করা হয়েছিল ভারতে। এটা ছিল ভারতের অত্যন্ত বিতর্কিত একটি সিদ্ধান্ত। কেন এই সময় ওই বন্দিদের হাতের তাস করে কাশ্মীর নিয়ে দরাদরি করেননি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী? হয়ত মিটে যেত সমস্যা!

কিসের জন্য পাক বন্দিদের ছেড়ে দিতে রাজি হয়ে যান ইন্দিরা? এর পিছনে আসল গল্প কি ছিল? সেটা জানলে হয়ত বিতর্কের সমাধান হত। কিন্তু সেই গল্প রয়ে গিয়েছিল গোপনেই। কোনোদিন তা প্রকাশ্যে আনা হয়নি। ৪০ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে সেই যুদ্ধের। সেদিন কেন পাক বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেই রহস্য উদঘাটন করেছেন এক অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়।

THE WIRE পত্রিকায় তিনি লিখেছেন সেই ইতিহাস। ২৯৭১-এর ১৬ ডিসেম্বর পাক যোদ্ধারা আত্মসমর্পণ করে ঢাকায়। ভারতীয় সেনা ও বাংলাদেশ মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে তারা। ভারত আর বাংলাদেশের জন্য সে এক ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু সেইসময় ইন্দিরা গান্ধী তথা ভারত অন্য এক বিপদের মুখোমুখি হয়েছিলেন। একদিকে, যুদ্ধের বিপুল খরচ, তার উপরে পূর্ব পাকিস্তান থেকে আসা প্রায় ১ কোটি শরণার্থী, যারা পাক সেনার অত্যাচারে সীমান্ত পার করে চলে এসেছিল তাদের খরচ। তার মধ্যে বাড়তি খরচ এই ৯৩০০০ পাক সেনা।

ইন্দিরা গান্ধীর মূল লক্ষ্য হয়ে উঠেছিল, কিভাবে শেখ মুজিবর রহমানকে নিরাপদে দেশে ফেরানো যায়। তার জন্য যে কোনও মূল্য দিতে রাজি ছিলেন তিনি। সেকথা তিনি একজনকেই বলেছিলেন। তিনি হলেন তৎকালীন RAW প্রধান রাম নাথ রাও। পাকিস্তানের মিলিটারি কোর্টে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল তাঁকে, নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনাও করা হয়েছিল। সেটাই ছিল ইন্দিরা গান্ধীর সবথেকে বড় দুঃস্বপ্ন। হৃদয় দিয়ে বাংলাদেশকে সমর্থন করেছিল ভারত। তাই মুজিবর রহমানকে হত্যা করা হলে, ভারতের স্বপ্ন শেষ হয়ে যাবে। এটাই ছিল ভয়। বাংলাদেশকে ‘অনাথ’ দেখতে চাননি তিনি।

এদিকে, পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে পদত্যাগ করেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহা খান। আমেরিকায় থাকা জুলফিকর আলি ভুট্টোকে ফোন করে সেকথা জানান। দায়িত্ব দিয়ে যান ভুট্টোকেই। তড়িঘড়ি রাওয়ালপিন্ডির বিমান ধরেন ভুট্টো।

ইন্দিরার ঐতিহাসিক কূটনীতি:
ভুট্টোর ফেরার খবর পেয়েই জরুরি মিটিং ডাকেন ইন্দিরা গান্ধী। ভুট্টোর বিমান রিফুয়েলিং-এর জন্য থামার কথা ছিল হিথরো বিমানবন্দরে। ইন্দিরা গান্ধী চেয়েছিলেন, সেইসময় সেখানে উপস্থিত থাকুক কোনও ভারতীয় প্রতিনিধি। যাতে তিনি জানতে পারেন, মুজিবর রহমানকে নিয়ে কি ভাবছেন তিনি? সেই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রকের উপদেষ্টা দূর্গা প্রসাদ ধর, RAW প্রধান রাম নাথ কাও, প্রিন্সিপ্যাল সেক্রেটারি পিএন হাসকার, বিদেশ সচিব টিএন কাউল।

মুজফ্ফর হোসেন, পূর্ব পাকিস্তানের চিফ সেক্রেটারি ছিলেন। তিনি ভারতে যুদ্ধবন্দি হন এবং ডিপি ধরের বাড়িতে অতিথির মর্যাদায় ছিলেন। তাঁর স্ত্রী ছিলেন লন্ডনে। ফলে সেইসময় কূটনীতিকদের মাধ্যমেই যোগাযোগ করতেন স্বামী-স্ত্রী। অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ শশাঙ্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনিই দু’জনের মাধ্যম হয়ে উঠেছিলেন ফলে দু’জনের সঙ্গেই ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। লায়লা ছিলেন ভুট্টোর একসময়ের বান্ধবী। সেই লায়লাকেই কাজে লাগান ইন্দিরা। ভুট্টোর সঙ্গে কথা বলতে পাঠান লায়লাকে। উদ্দেশ্য ছিল একটাই।

মুজিবরকে নিয়ে কি ভাবছেন সেটা জানা। এই শশাঙ্ক বন্দ্যোপাধ্যায়ই লায়লাকে জানান, তিনি আতে হিথরো বিমানবন্দরে গিয়ে একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ভুট্টোকে বলেন, তাঁর স্বামীকে ভারত থেকে ছাড়ার ব্যবস্থা করতে। সেইমত এয়ারপোর্টের লাউঞ্জে দেখা হয় দু’জনের। কথাবার্তা শেষে লায়লাকে কাছে টেনে তাঁর কানে কানে একটা বার্তা দেন ভুট্টো। বলেন, ‘লায়লা আমি জানি, তুমি কি জানতে এসেছ। একটা মেসেজ দিও ইন্দিরা গান্ধীকে। বোলো, আমি মুজিবর রহমানকে মুক্তি দেব। কিন্তু বদলে কি চাইব? সেটা পরে জানাব।’

বার্তা জানান লায়লা। তবুও সন্দেহ দূর হয় না। ভারতকে ভুল পথে চালিত করছেন না তো ভুট্টো? কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সন্দেহের অবসান হল। খবরটা সত্যি সেটাই জানা গেল। বদলে চাওয়া হল ৯৩০০০ যুদ্ধবন্দিকে। ১৯৭২-এর ৮ জানুয়ারি ছেড়ে দেওয়া হল মুজিবর রহমানকে। ফিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। এর ঠিক আট মাস পরে ছেড়ে দেওয়া হয় ওইসব পাক যুদ্ধবন্দিদের।

মহিলাদের জন্য বিপজ্জনক সাত শহর

গ্লোবালাইজেশনের যুগে যে হারে ধর্ষণ, নারী নির্যাতনে মত ঘটনা ঘটছে তাতে বিশ্বের কোনও কোণাতেই মহিলারা সুরক্ষিত নন৷ তবে এই বিষয়ে নিয়েই সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি সমীক্ষা চালিয়েছে৷ প্রায় ৬,৫৫০ জন মহিলার উপর পরীক্ষা চালানো হয় এই গবেষণা৷ এতে দেখা গিয়েছে বিশ্বে এমন সাতটি শহর রয়েছে যেখানে পরিবহন ব্যবস্থা নারীদের জন্য একেবারেই সুরক্ষিত নয়৷

ভারত
অসুরক্ষিত শহরের তালিকায় সবার প্রথমেই উঠে এসেছে ভারতের নয়া দিল্লির নাম৷ এখানে কোনও মহিলা যদি একা একা ঘুরে বেড়াতে চান তবে তা একেবারেই সম্ভব নয়৷ বিশেষ করে সন্ধ্যের পর৷ আড়াই কোটি মানুষের বাস এই শহরে৷ জনসংখ্যার দিক থেকে এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজধানী৷ ২০১২ সালে নির্ভয়া কাণ্ডই এর সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ৷ শুধু নির্ভয়া একা নয়, তার পরেই দিল্লিতে প্রায় প্রতিদিনই অন্তই একজন করে মহিলা লাঞ্চনার শিকার হয়ে চলেছেন৷

কলম্বিয়া
মহিলার জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবহণ ব্যবস্থার তালিকার প্রথম স্থানে রয়েছে কলম্বিয়ার বোগোটা শহর৷ সমীক্ষা বলছে, এই শহরে প্রায় ৯৬ লক্ষ মানুষের বাস৷ কিন্তু তা সত্ত্বেও এই শহরের বাস বা ট্রেন পরিষেবা একেবারেই নিম্ন মানের৷ দেখা গিয়েছে রাতে দিকে কোনও মহিলা বাসে বা ট্রেনে একা চলাফেরা করলে তাকে যৌন হয়রানি বা ছিনতাইয়ের শিকার হন৷

মেক্সিকো
মেক্সিকো সিটিতে প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করেন৷ এটি মেক্সিকোর রাজধানীও৷ কিন্তু সভ্য শহর হয়েও এই শহরের নারীরা অসুরক্ষিত৷ এই শহরে যে মহিলারা গণপরিবহণের মাধ্যমে যাতায়াত করেন তারা প্রতিনিয়তই শ্লীলতাহানি ও শারীরিক হেনস্তার শিকার হন৷

পেরু
পেরুর রাজধানী লিমা শহরে প্রায় ৬২ লক্ষ মানুষের বাস৷ এই শহরটি যদিও একটি অনুন্নত দেশের অধীনে৷ এই শহরের এক তৃতীয়াং মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন৷ সেকারণেই এখানকার পরিবহণ ব্যবস্থা নারীদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক৷ ছিনতাই, যৌন হয়রানি বা শ্লীলতাহানির ঘটনা এই শহরের নিত্যদিনের সঙ্গী৷

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের যোগাযোগ ব্যবস্থাও একেবারেই বেহাল৷ ইতিমধ্যেই সাধারণ পরিবহণে নারীদের যৌন হয়রানির ঘটনার ফলে ব্যাপ সমালোচনার মুখে পড়েছে সেদেশের সরকার৷ সেকারণেই ট্রেনে ও বাসে মহিলাদের বসার আলাদা ব্যবস্থা করে হয়েছে৷ এখানকার বাসে পকেটমারির ঘটনা একেবারেই সাধারণ৷

মালয়েশিয়া
মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়৷ কিন্তু এশহরের চিত্রটাও একই রকম৷ দেখা গিয়েছে এশহরের রাতের বেলায় এক একজন নারী একেবারেই নিরাপদ নন৷

ব্যাংকক
সাধারণ কোনও পর্যটক বিদেশ যাত্রা বলতেই বোঝেন ব্যাংকক-পাটায় ট্রিপ৷ দক্ষিণ এশিয়ার পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ব্যাংককও নারীদের জন্য অসুরক্ষিত৷ বাসে বা ট্রেনে প্রতিনিয়তই যৌন হেনস্তার শিকার হন মহিলারা৷

সন্তানের খাবার যোগাতে ৫০ টাকার জন্য ‘ন্যুড মডেল’

নগ্নতার সম্মান৷ শুনতে কানে লাগে৷ অথচ নগ্নতার নান্দনিকতা যুগ যুগ ধরে পূজিত হয়ে এসেছে৷ নগ্নতা সমাজের কাছে দৃষ্টিকটু৷ কিন্তু শিল্পীদের কাছে শিল্প, প্রেরণা৷ সেই নগ্নতা এবার যখন সসম্মানে উচ্চপদ লাভ করছে, স্থির থাকতে পারেননি ন্যুড আর্টিস্টি লক্ষ্মী৷ দৃঢ়তার সঙ্গে বলে ফেললেন, “নগ্নতা শেষমেশ সম্মান পাচ্ছে৷ আমি খুব খুশি৷”

আসছে রবি যাদব পরিচালিত ছবি ন্যুড৷ একটি ন্যুড আর্টিস্টকে নিয়ে ছবির গল্প৷ এবছর এপ্রিলে ছবিটির মুক্তি পাওয়ার কথা৷ এই ছবিরই প্রধান প্রোটাগনিস্ট লক্ষ্মী৷ তাঁর জীবনই স্টোরি লাইন৷ কথা প্রসঙ্গে লক্ষ্মী জানিয়েছেন, যখন ছেলের মাত্র ৩ বছর বয়স, তাঁর স্বামী মারা যান৷ দুচোখে অন্ধকার দেখেন লক্ষ্মী৷ কিন্তু তিনি ভেঙে পড়েননি৷ হন্যে হয়ে কাজ খুঁজেছিলেন সেই সময়৷ ছেলেকে তো বাঁচাতে হবে৷ সেই কারমেই প্রতিদিন নিজের এক কাকিমাকে কাজের কথা বলতেন তিনি৷ কিন্তু সেই কাকিমা কোনও উচ্চবাচ্য করতেন না৷ এরপর লক্ষ্মী নিজে মুম্বইয়ের জেজে স্কুলে যান৷ সেখানেই তাঁর কাকিমা কাজ করতেন৷ একদিন বিকেলে দুজনের দেখা হয়৷ লক্ষ্মী জানতে পারেন তাঁর কাকিমা সেখানে ন্যুড আর্টিস্ট হিসেবে কাজ করেন৷ বলছিলেন লক্ষ্নী৷

ওই কাকিমাই তাঁকে এই জগতের সন্ধান দেন৷ বলেন, লক্ষ্মী তো কাজ খুঁজছে৷ কাজ রয়েছে৷ কিন্তু ন্যুড আর্টিস্টের কাজ৷ লক্ষ্মী কি পারবে?

কথা শুনে একটু দ্বিধান্বিত হয়েছিলেন লক্ষ্মী৷ কিন্তু মাথায় তখন ছেলেদের দায়িত্ব৷ তাই সাতপাঁচ ভেবে কাজটি নিয়েই নেন তিনি৷ প্রথমদিনের কাজের অভিজ্ঞতা স্বভাবতই ছিল অস্বস্তিকর৷ হাজার হাজার পুরুষ চোখের মাঝে তাঁকে দেহ থেকে কাপড় সরাতে হয়েছিল৷ হতে হয়েছিল সম্পূর্ণ নগ্ন৷ এমন নির্মম বাস্তব মানতে পারেননি তিনি৷ কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু প্রতিষ্ঠানের প্রফেসররা তাঁর পাশে দাড়িয়েছিলেন সেদিন৷ বুঝিয়েছিলেন, নগ্নতা একটা আর্ট৷ এর মধ্যে নান্দনিকতার ছড়াছড়ি৷ আর আজ সেই ভীরু লক্ষ্মীই বুক চিতিয়ে বলেন, “আমার কাজ পৃথিবীর সেরা কাজ৷”

তাঁর কাজকে অনেকেই ভালো চোখে দেখত না৷ এখন, যখন এই পেশা স্বীকৃতি পাচ্ছে, খুব খুশি লক্ষ্মী৷ তিনি এও বলেছেন, যখন তিনি এই পেশায় এসেছিলেন, খুব একটা ভালো পারিশ্রমিক পেতেন না৷ সম্মানজনক পেশাও ছিল না৷ কিন্তু তবু তিনি এই পেশায় আসেন, কারণ তাঁকে তাঁর সন্তানদের পেট চালাতে হত৷ তাদের পড়াশোনা শেখাতে হত৷ তারা যেন দারিদ্রতাকে প্রত্যক্ষ না করে, তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন তিনি৷

ঘণ্টার পর ঘণ্টা ঠায় বসে থাকার জন্য আগে একজন ন্যুড মডেল পেতেন মাত্র ৫০ টাকা৷ তবু এখন তা বেড়েছে৷ দাঁড়িয়েছে ৫০০ থেকে ১০০০ টাকা৷ কোনও কোনও দিন কাজ থাকত না৷ তখন টাকাও জুটতো না৷ কিন্তু সৌভাগ্যের বিষয়, বেশিরভাগ দিনই মডেল হওয়ার জন্য তাদের ডাক পড়ত৷ লক্ষ্মী বলেছেন, সিটিংয়ের মাঝে খুব কমবার ব্রেক পেতেন তাঁরা৷ বেশিরভাগ সময়ই তাঁদের একই পোজিশনে বসে থাকতে হত৷ তবে নগ্নতার জন্য কখনও তাঁদের অসম্মান করা হয়নি৷ ছাত্রছাত্রীদের ন্যুড মডেলদের সম্মান করতে শেখানো হত৷

আজও তা একচুলও নড়েনি৷ এখনও শিল্পীদের চোখে তাঁদের কদর রয়েছে৷ শুধু পার্থক্য এই যে, অনেকেই তাঁদের এই পেশার জন্য সম্মান দেয় না৷ কিন্তু ভবিষ্যৎ বদলাবে৷ আশাবাদী লক্ষ্মী৷ অন্তত এমন ছবি মুক্তি পাওয়ার পর দৃষ্টিভঙ্গি যে পালটাবে, তা নিয়ে তাঁর মধ্যে কোনও দ্বিধা নেই৷

দেবর-ভাশুরেরা বঞ্চিত করছেন?

স্বামীর মৃত্যুর পর হেলেনা (ছদ্মনাম) এক মেয়ে এবং ছেলে নিয়ে স্বামীর বাড়িতেই আছেন। সন্তান দুটিই অপ্রাপ্তবয়স্ক। নিজে শিক্ষকতা করে কোনোরকমে নিজের ও সন্তানদের খরচ জোগান। স্বামী মৃত্যুর সময় কিছু জায়গাজমি রেখে গেছেন। হেলেনা আশা করছিলেন তাঁর এবং ছেলেমেয়ের প্রাপ্য জায়গা-সম্পত্তির অংশ তাঁর দেবর ও ভাশুরেরা বুঝিয়ে দেবেন। দিন কাটতে থাকে আশায় আশায় কিন্তু তাঁর প্রাপ্য অংশ আর বুঝে পান না। হেলেনা কী করবেন এখন?

স্বামীর মৃত্যুর পর এক নাবালক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন আরেক ভুক্তভোগী নারী। যখন তাঁর স্বামী মারা যান, তখন তাঁর শ্বশুর জীবিত। শ্বশুরও স্বামীর মৃত্যুর পাঁচ মাস পর মারা যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুর তাঁর আর মেয়ের প্রাপ্য সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করলেও শ্বশুরের অসুস্থতার কারণে আর তা হয়ে ওঠেনি। এখন স্বামীর ভাইয়েরা মিলে বলছেন, তাঁর স্বামীর সম্পত্তিতে তাঁর কিছু অংশ পেলেও তাঁর মেয়ে কোনো ভাগ পাবে না। ওই ভুক্তভোগী নারীর মেয়ে কি আসলেই কোনো ভাগ পাবে না?


আমাদের সমাজে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। স্বামী মারা গেলে স্বামীর ভাই, অর্থাৎ দেবর কিংবা ভাশুর থাকলে তাঁরা তাঁদের মৃত ভাইয়ের সম্পত্তি তাঁর স্ত্রী কিংবা সন্তানদের দিতে চান না। বিশেষ করে যদি অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তান থাকে, তাহলে তাঁদের বঞ্চিত করার একটা সুযোগ সবাই খুঁজতে থাকেন। কিন্তু মুসলিম আইন অনুযায়ী এ সম্পত্তির প্রাপ্য অংশ থেকে তাঁদের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। যদি কেউ এ সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে আইনের আশ্রয় নিতে হবে। দেওয়ানি আদালতে বণ্টনের মোকদ্দমা দায়ের করে তাঁদের অংশ দাবি করা যাবে।


এখানে ওপরের প্রথম ঘটনার ক্ষেত্রে বলা যায়, হেলেনা তাঁর স্বামীর সম্পত্তির ১ ভাগের ৮ অংশ পাবেন এবং বাকি সম্পত্তি পুত্র এবং কন্যা ২: ১ অনুপাতে পাবে। এ ক্ষেত্রে তাঁর দেবর-ভাশুরেরা কোনো সম্পত্তি পাবেন না। সন্তান যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই এ সম্পত্তি মায়ের দখলেই থাকবে, তবে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে তা বুঝিয়ে দিতে হবে। তবে মা যদি সন্তানদের সম্পত্তি বিক্রি করতে চান, তাহলে পারিবারিক আদালত থেকে অনুমতি নিতে হবে। যদি দেবর কিংবা ভাশুরেরা সম্পত্তি না দিতে চান, তাহলে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে।


দ্বিতীয় ঘটনাটির ক্ষেত্রে ভুক্তভোগী নারীটি তাঁর স্বামীর সম্পত্তিতে ভাগ পাবে এবং তার মেয়েও সম্পত্তি পাবে। এ নিয়ে দেবর-ভাশুর যা-ই বলুন না কেন, তা টিকবে না। যেহেতু স্বামী মারা যাওয়ার সময়ও শ্বশুর বেঁচে ছিলেন, তাই তাঁর স্বামীর অংশের শ্বশুর মালিক হবেন ১ ভাগের ৬ অংশ, তিনি মালিক হবেন ১ ভাগের ৮ অংশ এবং তাঁর মেয়ের অংশ হবে সম্পত্তির অর্ধেক অংশ এবং বাকি সম্পত্তিও তাঁর শ্বশুর পাবেন। আবার শ্বশুরের মৃত্যুর পর শ্বশুরের সম্পত্তির ভাগও প্রতিনিধিত্ব নীতি অনুসারে ভুক্তভোগী নারীটির মেয়ে পাবে। যদি তাঁকে ও মেয়েকে বঞ্চিত করা হয়, তাহলে বণ্টন বা বাঁটোয়ারা মোকদ্দমা দায়ের করে তাঁদের অংশ বুঝে নিতে পারেন।


লেখক:
 
তানজিম আল ইসলাম
আইনজীবী, 
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হবেন যে উপায়ে



অফিসের ছোট ছোট কাজ এগিয়ে রাখলে চাপ কমবে, আত্মবিশ্বাস বাড়বে। মডেল: তাসনুভা

ঘড়ির কাঁটা ধরে অফিস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। একই কাজ প্রতিদিন করতে করতে একঘেয়েমি বোধ করি। রোববার থেকে বৃহস্পতিবার—কাজ আর কাজের মধ্যে হাবুডুবু খেয়ে বেশ নিরস জীবন তৈরি হয়। নৈরাশ্য ভর করে আমাদের মননের ওপর। যার প্রভাব পড়ে কাজের মান ও প্রকৃতির ওপর। মনের জোর কি সপ্তাহের সব দিন একই রঙের থাকে? 

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কনজ্যুমার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্রোডাক্টসের যোগাযোগ প্রধান সুরাইয়া সিদ্দিকা কর্মক্ষেত্রের জন্য নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পারলে দারুণ কাজ করা যায়। তিনি বলেন, কর্মক্ষেত্রে কাজে চাপ থাকবেই। যে যত চাপ নিয়ে ভালো কাজ করতে পারেন তিনিই আত্মপ্রত্যয়ী। নিজেকে যদি আপনি গুছিয়ে সামনে এগিয়ে নিতে পারেন, তাহলে যত বড় কাজই হোক না কেন আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন।
যোগাযোগ বিশেষজ্ঞ সুরাইয়া সিদ্দিকা কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার কয়েকটি পরামর্শ দিচ্ছেন।


ছোট ছোট কাজ আগে করে ফেলুন
দিনের শুরুতেই অফিসে পা রেখেই ছোট কাজগুলো সেরে নিন। ছোট ছোট কাজ শেষ করতে পারলে মনে আরও কাজ তৈরির আগ্রহ জন্মে। শুরুতেই যদি কঠিন কোনো কাজ করেন আর তাতে যদি আপনি ব্যর্থ হন তাহলে দিনের বাকি সময়টা কিন্তু একটু খারাপ লাগবেই।


অবসর-বিরতি নিন
নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। একটু হালকা শরীরচর্চা কিংবা হাঁটাচলা করুন, এতে মন আর শরীর দুটোরই কর্মক্ষমতা বাড়বে। 


বহুমাত্রিক কাজ এড়িয়ে চলুন
বহুমাত্রিক কাজ সব সময়ই পরিহার করবেন। একটি একটি করে কাজ শেষ করুন। এ ক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নিন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনেক কাজ আপনার ওপর চাপিয়ে দেয়, তাহলে তাঁকে বুঝিয়ে কাজের গুরুত্ব অনুসারে কাজ শুরু করুন।


কাজের তালিকা লেখার অভ্যাস করুন
প্রতিদিন কী কী কাজ করবেন, তা একটি ডায়েরিতে টুকে রাখার অভ্যাস করুন। প্রতিদিন সকালে অফিসে আসার সময় যাত্রাপথে সেই তালিকা দেখে কাজের গুরুত্ব ভাগ করে নিতে পারেন। কাজের তালিকা করার অভ্যাস থাকলে একসঙ্গে অনেক কাজের ভিড় লেগে যায় না।


সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহার
কর্মক্ষেত্রে নিজের সামাজিক যোগাযোগ সাইটে অবস্থান নিয়ন্ত্রণ করতে শিখুন। হুটহাট মেসেঞ্জারে কথা বলা কিংবা ছবি পোস্ট করবেন না। অফিসের আট ঘণ্টা ব্যক্তিগত কাজে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ও টুইটার ব্যবহার থেকে বিরত থাকুন।


মুঠোফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন
কাজের সময় মুঠোফোনকে নিয়ন্ত্রণ করা শিখুন। গুরুত্বপূর্ণ কাজ করার সময় মুঠোফোন বন্ধ করে রাখতে পারেন। কাজের সময় ক্ষুদ্র আলাপের মাধ্যমে মুঠোফোনের কার্যকর ব্যবহার শিখুন।


১ শতাংশ সময় নিজের উন্নয়নে ব্যয় করুন
যতই কাজ করুন না কেন নিজের জন্য ১ শতাংশ সময় রাখুন। দুপুরের খাবার বিরতিতে খানিকটা বই পড়তে পারেন। কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে নিজের কোনো দক্ষতা বিকাশের সুযোগ নিন।


সময়কে নিয়ন্ত্রণ করা শিখুন
ধরুন, বেলা ১১টায় মিটিং। আপনি ১১টায় হুড়মুড় করে তাড়াহুড়ো করে মিটিংয়ে শুধু উপস্থিত হন নিয়মিত। এমন অভ্যাস পরিহার করুন। চেষ্টা করুন, সময়ের আগে বিভিন্ন মিটিংয়ে হাজির হতে। মিটিংয়ে কী নিয়ে আলাপ আলোচনা হবে, তা আগে থেকেই ভেবে নিন। ঘণ্টার পর ঘণ্টা মিটিংয়ে সময় না দিয়ে ২০ থেকে ৩৫ মিনিটের মধ্যে সব মিটিং শেষ করুন।


নিজের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে
নিজের কী কী ঘাটতি, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের এ ক্ষেত্রে পরামর্শ দিতে উৎসাহ দিন। কোনো কাজে ব্যর্থ হলে তাহলে তার কারণ অনুসন্ধান করে পরবর্তী কাজটি ভালোমতো করুন।


সকালের সময়টা কাজে লাগান
প্রতিদিন সকালের সময়টা কার্যকরভাবে কাটানোর চেষ্টা করুন। বাড়িতে পত্রিকা পড়ার অভ্যাস করুন। সময়ের কিছু আগে অফিসে আসার অভ্যাস করুন। বাড়ি থেকে অফিসের দূরত্ব কম হলে হেঁটে আসার অভ্যাস করুন।


পরামর্শ নিতে শিখুন
কর্মক্ষেত্রে আমরা সাধারণত অন্যদের মতামত তেমন গুরুত্ব দিই না, যা মারাত্মক একটি ভুল। সহকর্মী, উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার মনোভাব গড়ে তুলুন। 


শুধু নিজের অফিসই নয় নিজের পেশা ক্ষেত্রের অন্য অফিসের অভিজ্ঞদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তুললে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে পারবেন।
প্রেয়সীর চেয়ে ফোন প্রিয় ভারতীয়দের

প্রেয়সীর চেয়ে ফোন প্রিয় ভারতীয়দের



হাল সময়ে নারী-পুরুষনির্বিশেষে স্মার্টফোনে আসক্ত। যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে অনেকে নেতিবাচক কথাও শোনা যায়। তবে একটি সমীক্ষা প্রতিবেদনের তথ্য জানলে অনেকেই চমকে যেতে পারেন। প্রায় অর্ধেক ভারতীয় নাকি আপনজনের চেয়েও বেশি ভালোবাসেন তাঁর নিজের স্মার্টফোনকে। সাম্প্রতিক এক সমীক্ষার ওপর ভিত্তি করে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জি নিউজ।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৩ শতাংশ মানুষ (ভারতীয়), বিশেষত নতুন প্রজন্মের তরুণেরা ডিজিটাল দুনিয়ার সঙ্গে প্রতি মুহূর্তে সংযোগ রেখে চলতে অনেক পছন্দ করেন। ভারতের ৪৭ শতাংশই প্রেমিক-প্রেমিকা বা মা-বাবার চেয়েও বেশি ভালোবাসেন নিজের স্মার্টফোনকে। জন্মদাতা মা-বাবার সঙ্গে কথা না বলে পুরো একটি দিন কাটালেও নিজের হাল ফ্যাশনের স্মার্টফোন ছাড়া দিন কাটানো অনেকের পক্ষেই অসম্ভব ব্যাপার।

টেলি-কমিউনিকেশন সংস্থা মটোরোলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এ সমীক্ষাটি চালিয়েছে। সমীক্ষার ফলাফল বলছে, মানুষ তাঁর নিজের জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ ক্রমশ হারিয়ে ফেলছে। সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেক মানুষই জানিয়েছে, কিছুক্ষণ পরপর নিজের অজান্তেই তাদের হাত চলে যায় ফোনে। ভারতের ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি, প্রায় ৬৫ শতাংশ। ৩৫ শতাংশ মানুষ স্বীকারও করেছেন, তাঁরা স্মার্টফোনের ‘নেশা’ ছাড়াতে পারছেন না।

সমীক্ষায় অংশ নেওয়া শতকরা ৫৩ জন স্মার্টফোনকে নিজের সেরা বন্ধু এবং অন্যতম প্রিয় সঙ্গী হিসেবে ভাবেন। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতে এ সংখ্যাটা আরও বেশি, প্রায় ৬৫ শতাংশ। ভারতের ৬৪ শতাংশ মানুষ আবার ফোন ও বাস্তব জীবনের মধ্যে সামঞ্জস্য নিত্য অভাবে ভুগছেন। ৭৭ শতাংশ ভারতীয় ফোন হারালে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
১৯৯০-২০০০ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের জেনারেশন-জেড হিসেবে আখ্যায়িত করে সমীক্ষায় বলা হয়েছে, এরা সবচেয়ে বেশি আক্রান্ত স্মার্টফোনের ‘নেশা’য়। এ প্রবণতা তাঁরা ছাড়তে পারছেন না। ভারতে যার সংখ্যা প্রতি ১০০ জনের মধ্যে ৫৫ জন।

ওই সমীক্ষা বলছে, মানুষ ধীরে ধীরে তাঁর স্বকীয়তা হারিয়ে ফেলছে। মানুষ মোবাইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক ক্রমে কমে গিয়ে ইন্টারনেট জগতে বিচরণ বাড়ছে। এ জগৎকেই আপন করে নিচ্ছেন সবাই।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে একটি ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেন এমন একটি সমীক্ষা চালাল? জবাবে মটোরোলা জানাচ্ছে, স্মার্টফোন দৈনন্দিন জীবনে অন্যতম অপরিহার্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেকোনো সংস্থারই আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে যায়। আগামী প্রজন্ম স্মার্টফোন সিনড্রোমে ‘আক্রান্ত’ বা ‘অসুস্থ’ হয়ে পড়লে ক্ষতি সবার। তাই সময় থাকতেই সতর্ক করার জন্যই মটোরোলা এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে ফলাফল প্রকাশ্যে জানা গেল। এখন সাবধান, আপনি কীভাবে বা কবে হবেন, তা আপনার ওপর নির্ভর করে।

সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা সাবধান করে বারবার বলছেন, ফোনগুলো ছেড়ে কিছুটা সময় শুধু আপনজনদের সঙ্গেই কাটান। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি কমাতে হবে। জীবন ও ফোনের মধ্যে একটা ভারসাম্য রাখার উদ্যোগ নিতে হবে।