বিবিসিতে একটা আর্টিকেল পড়লাম, উদ্যোক্তা কি জন্মগতভাবেই উদ্যোক্তা নাকি উদ্যোক্তা তৈরি করা যায়? এ নিয়ে। আসলে প্রশ্নটা জটিল। মূল বিষয়ে যাবার আগে একটা গল্প করা যাক। বিসিএস অনেকের টার্গেট প্লেস। এই সোনার হরিণের পিছনে অনেকেই ছুটেন। কারো নাগালে ধরা দেয়, আবার কারো দেয় না।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এমন যে অধিকাংশ মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ খুজে পায়না। অনেকেই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে কারও অধীনে কাজ করার চেয়ে নিজেরাই নিজেদের পছন্দমত কাজ তৈরি করে নেয়াটা সর্বোত্তম।